রংপুরের তারাগঞ্জে একটি চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার জিগাতলা অংশে এই ঘটনা ঘটে।
বর্বরোচিত এ ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে নেমে এসে যান চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।