স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
নীলফামারীর জলঢাকায় স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও শৌলামারি মুন্সিপাড়া এলাকার আলিমুজ্জামানের স্ত্রী। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তার স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। আজ সকালে তারা মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন এসময় গোদর বাজার এলাকায় পোঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ সেখানে দুপুরে উম্মু কুলসুম চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবিষয়ে জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো শরিফুল ইসলাম বলেন, গতকাল শিক্ষিকার সন্তানের এইচএসসি ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকতাভাবে দুর্বল ছিলেন। শিক্ষিকা উম্মে কুলসুম আজকে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা বিষয়টি জেনেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
The post স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু appeared first on দৈনিক নীলফামারী বার্তা.





আপনার মতামত লিখুন