নীলফামারীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯ পিস ইয়াবাসহ মোঃ সেলিম রেজা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সেলিম রেজাকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক তল্লাশি করে তার হেফাজত থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার সেলিম রেজা (৪০) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হর ইউনিয়নের সরাতৈল গ্রামের মৃত কুদ্দুস তালুকদারের ছেলে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় ১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-০১, জিআর নম্বর-৪৩৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
The post নীলফামারীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার appeared first on দৈনিক নীলফামারী বার্তা.





আপনার মতামত লিখুন